logo
জেনে নিন

জেনে নিন হেয়ার প্যাক বানানোর উপায়, ঘরেই হবে চুলের যত্ন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জেনে নিন হেয়ার প্যাক বানানোর উপায়, ঘরেই হবে চুলের যত্ন
ঘরের বাইরে বের হওয়া মানেই ধুলো-ময়লা মাথায় নেওয়া। এতে চুলেরও অযত্ন হয় বেশ।

ঘরের বাইরে বের হওয়া মানেই ধুলো-ময়লা মাথায় নেওয়া। এতে চুলেরও অযত্ন হয় বেশ। কিন্তু রোজকার এই জীবনে নানা কাজে ঘরের বাইরে পা তো রাখতেই হয়। তাই চুলের যত্নআত্তিও করতে হয় সময় করে।

কিন্তু সময়ের অভাবে অনেকে চাইলেও নিয়মিত চুলের যত্ন নিতে পারেন না। সাধারণত বরাদ্দ থাকে তাই সপ্তাহান্তের দিনটি। কেউ কেউ চুলের নানা প্যাক কিনে আনেন বাজার থেকে। সে আনাই যায়। তবে খরচের ব্যাপারও তো আছে। আরও আছে খাঁটি, ভেজাল চেনার হুজ্জত। সেক্ষেত্রে ঘরেই বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক।

ঘরে হেয়ার প্যাক বানানোর জন্যে লাগবে
মেথি দানা
ফ্ল্যাক্স সিড
আমলকী পাউডার
টক দই

প্রক্রিয়া
প্রথমে একটি ছোট বাটিতে ২ চামচ মেথি দানা ভিজিয়ে রাখতে হবে। আরও একটি পাত্রে একইভাবে ভিজিয়ে রাখতে হবে ২ চামচ ফ্ল্যাক্স সিড। কয়েক ঘণ্টা পরে দানাগুলো ছেঁকে নিতে হবে। এরপর সেগুলো গ্রিন্ডারে দিয়ে বানিয়ে নিতে হবে ঘন পেস্ট। এবার দুটি উপকরণ একটি পাত্রে ঢেলে রাখতে হবে।

এরপর তাতে দিতে হবে টক দই। ৩/৪ চামচ দিলেই হবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর মিশ্রণের মধ্যে দিয়ে যোগ করতে হবে আমলকী পাউডার। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খাঁটি হেয়ার প্যাক।

ব্যবহার করবেন যেভাবে
এই হেয়ার প্যাক ব্যবহার করতে প্রথমেই চুলের জট ছাড়িয়ে নিতে হবে। তারপর চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে প্যাকটি হেয়ার ব্রাশ দিয়ে চুলে লাগাতে হবে। এরপর অপেক্ষা ৩০ মিনিটের। অপেক্ষার পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালেই চুল হয়ে উঠবে তরতাজা।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫