logo
জেনে নিন

জেনে নিন ডেঙ্গু রোগের লক্ষণগুলো

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জেনে নিন ডেঙ্গু রোগের লক্ষণগুলো
ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক রয়েছে।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস এডিস মশার দ্বারা এক ব্যক্তি থেকে অন্যজনের শরীরে ছড়ায়। ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে অনেকে মারাও যাচ্ছেন।

আবার ডেঙ্গুতে রোগী জ্ঞান হারাতে অথবা জ্ঞান হারানোর পর্যায়ে চলে যেতে পারে। সে অবস্থাকে ডেঙ্গু শক অবস্থা বলা হয়।

এডিস মশা এ রোগের বাহক। ডেঙ্গু জ্বর মূলত দুই ধরনের। একটা হচ্ছে ক্ল্যাসিক্যাল ডেঙ্গু বা সাধারণ ডেঙ্গু। অন্যটি হলো হেমোরেজিক ডেঙ্গু।

ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশের জলাধার, ফুলের টবে যেন বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ বাড়িঘরের ভেতরে বিভিন্নভাবে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে।

ডেঙ্গুর লক্ষণ কি কি
১. তীব্র জ্বর। সাথে মাথা ব্যথা ও শরীরে ব্যথা।
২. বমি বমি ভাব হয়। বমি হতেও পারে।
৩. ডেঙ্গুতে শরীরে লাল ফুসকুড়ি হতে পারে।
৪. খাবারে অরুচি দেখা দিতে পারে।
৫. শরীর হয়ে পড়তে পারে দুর্বল।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫