বিডিজেন ডেস্ক

অসুস্থতা বলে–কয়ে আসে না। যে কোনো দিন, যে কোনো সময়ই আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ বোধ করতে পারেন। তবে যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তবে কিন্তু ভুগতে হয় তুলনামূলক কম।
পুষ্টিবিদদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে কিছুটা অসুস্থ হলেই মানুষ দুর্বল হয়ে পড়ে। এতে বিভিন্ন রোগের সংক্রমণের মাত্রা বাড়ে। এক্ষেত্রে প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং কীভাবে জীবনযাপন করছেন, তা গুরুত্বপূর্ণ বিষয়।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে। চলুন সেসবই এবার জেনে নেওয়া যাক:
১. শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা করা বা হাঁটার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
২. প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। এক্ষেত্রে কোনো মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়া যাবে না। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে।
৩. রোগের আক্রমণ থেকে বাচঁতে পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন। তাই খেতে হবে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে খাওয়া যেতে পারে।
৫. নিয়মিত ভেষজ চা পান করতে পারলে ভালো হবে। এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
৬. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস—এই উপাদানগুলো রাখা প্রয়োজন।
একটি বিষয় মাথায় রাখবেন। একবারে বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। সারা দিনে অল্প অল্প পরিমাণে খেলে ভালো হবে। এতে সেই খাবারের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে পৌঁছাবে।

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।