logo
জেনে নিন

বিদেশ গিয়ে কোথায় থাকবেন, খাবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিদেশ গিয়ে কোথায় থাকবেন, খাবেন
কাতারের রাজধানী দোহা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শ্রমিক হিসেবে প্রবাসে যাচ্ছেন। প্রথমবার বিদেশে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হলো-কোথায় থাকবেন। আর কী খাবেন ? কোথায় পাবেন?  

থাকবেন কোথায়

কাজের জন্য বিদেশে গেলে থাকার ব্যবস্থা সম্পর্কে আগেই জেনে নিতে হয়। কারণ এক এক স্থানে কাজের ধরন ভেদে এক এক রকমের থাকার ব্যবস্থা থাকে। কোথাও ক্যাম্পিং করে থাকতে হয় আবার কোথাও কর্মস্থান থেকেই থাকার ব্যবস্থা থাকে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়া করেও থাকতে হয়। তাই বিদেশে কাজ করতে যাওয়ার আগেই নিয়োগকর্তা অথবা নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে কথা বলে থাকার ব্যবস্থা সম্পর্কে জেনে নিতে হয় এবং বুঝে শুনে পরবর্তী পদক্ষেপ নিতে হয়।

কী খাবেন? কোথায় পাবেন?

যে যেখানেই যাই না কেন প্রথমেই সবার মাথায় আসে খাবার কেমন! কী খাব? খাবার কোথায় পাবো? এর কারণ বাঁচতে হলে খেতে হবে, খাদ্যই যে জীবনের মূল চালিকা শক্তি। নিয়মিত পরিমাণ মত খাবার না পেলে কাজ করার শক্তি, সামর্থ্য কিছুই পাওয়া সম্ভব না। তাই খাবার ব্যবস্থা সম্পর্কে নিতে হবে পূর্ণ ধারণা। অনেক স্থান আছে যেখানে নিয়মিত ভাত খাবার সুযোগ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই খেতে হয় রুটি। আবার অনেক নিয়োগকর্তা খাওয়ার ব্যবস্থা করে দেন অথবা খাবারের জন্য টাকা দিয়ে দেন। এজন্য খাবার সম্পর্কেও কথা বলে নিতে হবে নিয়োগদাতার সাথে। এছাড়া, অনেক সময় কোম্পানির দেওয়া খাবার অনেকের খেতে ভাল লাগে না, সেক্ষেত্রে তারা নিজেরাই রান্না করে থাকেন।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫