logo
জেনে নিন

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম
বিশ্বে সবচেয়ে কম কর্মঘণ্টার দেশ হলো ভানুয়াতু। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশ্বের বিভিন্ন দেশে কর্মঘণ্টার ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মঘণ্টার নতুন পরিসংখ্যান।

তালিকায় ১৭০টি দেশের তথ্য রয়েছে। তালিকাটি চলতি বছরের ১১ জানুয়ারি হালনাগাদ করা হয়েছে।

প্রতিবেদনের শুরুতে  বলা হয়েছে, পর্যাপ্ত কর্মঘণ্টা উপযুক্ত কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কর্মীদের আয়, সুস্থতা ও জীবনযাত্রার অবস্থার উপর বড় প্রভাব ফেলে। কাজের সময় সংক্রান্ত কিছু প্রধান চ্যালেঞ্জ শিল্প যুগের শুরু থেকেই রয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে কম কর্মঘণ্টার দেশ হলো ভানুয়াতু।  দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রতি সপ্তাহে একজন চাকরিজীবীকে গড়ে ২৪ ঘণ্টা ৭ মিনিট কাজ করতে হয়। এরপরের অবস্থান মধ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট কিরিবাতির। এখানে প্রতিসপ্তাহে একজন ব্যক্তিকে ২৭ ঘণ্টা ৩ মিনিট ঘণ্টা কাজ করতে হয়।

বিশ্বের সবচেয়ে কম কর্মঘণ্টার দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার দেশ মোজাম্বিকের নাম। ভারত মহাসাগরের পাড়ের এই দেশে গড়ে একজন চাকরিজীবীকে প্রতি সপ্তাহে ২৮ ঘণ্টা ৬ মিনিট কাজ করতে হয়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আরেক আফ্রিকান দেশ রুয়ান্ডার নাম। এই দেশটিতে একজন ব্যক্তি প্রতি সপ্তাহে গড়ে ২৮ ঘণ্টা ৮ মিনিট কাজ করেন। এরপরেই অবস্থান ইউরোপের সুন্দর দেশ অস্ট্রিয়ায়। এই দেশে একজন চাকরিজীবী প্রতি সপ্তাহে গড়ে ২৯ ঘণ্টা ৫ মিনিট কাজ করেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যমতে, বাংলাদেশি চাকরিজীবীরা প্রতি সপ্তাহে কাজ করেন ৪৬ ঘণ্টা ৯ মিনিট করে। সাপ্তাহিক কর্মঘণ্টায় শীর্ষে থাকা ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। এ তালিকার শীর্ষে রয়েছে ভুটান। দেশটিতে একজন ব্যক্তি সপ্তাহে গড়ে ৫৪ ঘণ্টা ৪ মিনিট কাজ করে।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫