বিডিজেন ডেস্ক

ফেসবুকেরই আরেকটি প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। বর্তমানে এই প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয়। ব্যবহারকারীরা তাদের রঙ–বেরঙের ছবি ও ভিডিও সাধারণত শেয়ার করে থাকেন এতে।
তবে ফেসবুকের মতো এই প্ল্যাটফর্মেও আছে সুযোগসন্ধানীদের ফাঁদ। ইনস্টায় তথ্য হাতিয়ে নিয়ে হ্যাকিং, স্ক্যাম ও অনলাইনে আড়িপাতার মতো নানা ঘটনা ঘটছে। তাই ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
বিশ্লেষকেরা মনে করেন, কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব। এর একটি হলো টু–ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা। এতে করে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কেউ নিতে পারে না। ফলে সুরক্ষিত থাকে আপনার ব্যক্তিগত তথ্য।
যেভাবে চালু হয় টু-ফ্যাক্টর অথেনটিকেশন
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থায় দুই ধাপে নিরাপত্তা স্তর পার হতে হয়। ফলে কেউ পাসওয়ার্ড জেনে গেলেও তাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে আরও একটি স্তর পার করতে হবে।
* ২এফএ চালু করার জন্য প্রথমে অ্যাকাউন্টের সেটিংস অপশনে যেতে হবে।
* এরপর অ্যাকাউন্টস সেন্টার অপশন থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।
* সবশেষে সিলেক্ট করতে হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন।
এরপরই চালু হয়ে যাবে টু–ফ্যাক্টর অথেনটিকেশন। আর দেরি কেন? এখনই নিরাপদ করে তুলুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
তথ্যসূত্র: পিসি ম্যাগ

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।