logo
জেনে নিন

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি
উত্তর আমেরিকার দেশ পানামা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রবাসীদের অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডার জরিপ বলছে, প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হলো উত্তর আমেরিকার দেশ পানামা।

গত জুলাই মাসে এ জরিপটি প্রকাশিত হয়েছে। যেখানে কর্মস্থলের সংস্কৃতি, কর্মস্থলসংক্রান্ত নিরাপত্তা, কাজ করে সন্তুষ্টি, ক্যারিয়ারের প্রত্যাশা, রোজগার, কর্মঘণ্টা এবং অবসর—এসব বিষয় উঠে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে ১২ হাজারের বেশি প্রবাসী এই জরিপে অংশ নেন।

ভিডিওতে দেখুন

জরিপে দেখা যায়, পানামার ৭৪ শতাংশ প্রবাসী তাদের আর্থিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। আর ৮২ শতাংশ প্রবাসী তাদের জীবনযাপন নিয়ে খুশি।

এছাড়া পানামায় থাকার প্রবাসীরা জানিয়েছেন, দেশটিতে বাসস্থান খুঁজে পাওয়া সহজ। এছাড়াও ৯৮ শতাংশ প্রবাসী পানামায় সামাজিক যোগযোগমাধ্যমের মতো অনলাইন পরিষেবাগুলোতে বাধাহীন প্রবেশাধিকার দেওয়ার প্রশংসা করেন। এছাড়াও প্রবাসীরা মত দিয়েছেন, পানামার ভিসা পাওয়াও অপেক্ষাকৃত সহজ।

পানামায় বসবাসকারী ৮৮ শতাংশ বিদেশি বলেছেন, দেশটিতে একটি আরামদায়ক জীবনযাপনের জন্য সহজেই যথেষ্ট উপার্জন করা যায়।

এর আগে গত বছর এক্সপ্যাট ইনসাইডার জরিপে দেখা যায়, প্রবাসীদের কাছে সেরা দেশের তালিকায় তৃতীয় ছিল পানামা। এই বছর এটি প্রথম স্থান অর্জন করেছে ।

প্রবাসীদের জন্য সেরা দশ দেশ হলো-

  • পানামা
  • মেক্সিকো
  • ইন্দোনেশিয়া
  • স্পেন
  • কলোম্বিয়া
  • থাইল্যান্ড
  • ব্রাজিল
  • ভিয়েতনাম
  • ফিলিপাইন
  • সংযুক্ত আরব আমিরাত

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫