logo
জেনে নিন

বিমানবন্দরে লাগেজ হারালে করণীয়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিমানবন্দরে লাগেজ হারালে করণীয়
প্রতীকী ছবি

দেশ-বিদেশের বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারানোর ঘটনা প্রায়ই ঘটছে। অনেকেই জানেন না লাগেজ হারালে কীভাবে তা ফিরে পাওয়া যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। লাগেজ ফিরে পেতে কোথায় যাবেন, কী করবেন- বুঝতে না পেরে দিশেহারা হয়ে যান অনেকে।

আসুন জেনে নিই বিমানবন্দরে লাগেজ বা ব্যাগ হারালে কী করবেন-

ভিডিওতে দেখুন

অভিযোগ করুন

ভ্রমণের সময় যদি বিমানবন্দর থেকে আপনার লাগেজ হারিয়ে যায় তবে এর দায়ভার প্রথমেই বর্তায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের ওপর। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষও দায়ী হবে। মনে রাখবেন, যাত্রীর হারানো লাগেজ খুঁজে দিতে ফ্লাইট পরিচালনাকারী সংস্থা বাধ্য। হারানো লাগেজ যাত্রীদের খুঁজে দিতে ব্যর্থ হলে যাত্রী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।

বিমা সুবিধা

প্রায় সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজের বিমা করে থাকে। তাই লাগেজ হারালে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যাবে।

লাগেজ হারালে করণীয়

বিমানবন্দরগুলোতে যাত্রীদের সেবা দেওয়ার জন্য অভিযোগ কেন্দ্র থাকে। ভিন্ন ভিন্ন বিমানবন্দরে এই বিভাগের নাম আলাদা হতে পারে। বিভাগটি খুঁজে বের করুন। সেখানে অভিযোগ জমা দেওয়ার ফর্ম আছে। ফর্মটি ফিলাপ করুন, অবশ্যই নিজের জন্য একটি কপি নিন। অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর নিন। প্রয়োজনে কর্তব্যরত ব্যক্তির ফোন নম্বরও সংগ্রহ করুন। কারণ লাগেজ পাওয়া গেছে কিনা তা আপনাকেই ফোন করে জানতে হবে।

প্রতিদিন অসংখ্য লাগেজ, ব্যাগ হারিয়ে যায়। আপনার ব্যাগটি পাওয়ার পর অভিযোগ কেন্দ্র দায়িত্ব নিয়ে জানাবে সেই আশায় না থেকে নিজে খোঁজ রাখাই ভালো।আপনার ফ্লাইটের পর সেই দিনই একই রুটে আর কোনো ফ্লাইট আছে কিনা খোঁজ নিন। থাকলে সঙ্গে সঙ্গে অভিযোগ না করে আগে অপেক্ষা করুন। অনেক সময় বিমানসংস্থার ভুলের কারণে লাগেজ আপনার প্লেনে  না এলে তারা পরবর্তী প্লেনে সেটি পাঠিয়ে দেন। এক্ষেত্রে একই বিমানসংস্থা না হলেও একই পথের অন্য প্লেনে তারা ব্যাগটি পাঠান।

সাবধান হোন

বিমানসংস্থার ভুলের কারণে লাগেজ হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই লাগেজের উপরে নিজের নাম ঠিকানা ভালো করে লিখে সেঁটে দিন। আপনার লাগেজের ভেতর কী কী মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ হারালে খুঁজে পেতে সহায়তা করবে। লাগেজে খুব জরুরি এবং দামি জিনিস বহন করবেন না। লাগেজ হারিয়ে গেলে বিমানসংস্থার জরিমানা দেওয়ার নিয়ম আছে। তবে বুঝতেই পারছেন সেটা পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই আর বার বার বিমানবন্দরে লাগেজ খুঁজতে যাওয়াও কম ভোগান্তির বিষয় নয়। তাই নিজে সাবধান হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: ট্রিপআইটি

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫