logo
জেনে নিন

বিশ্বের সবচেয়ে ছোট আয়তনের ১০ দেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
বিশ্বের সবচেয়ে ছোট আয়তনের ১০ দেশ
আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ছবি: পেক্সেলস

আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের একটি তালিকা সম্প্রতি দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। তালিকা অনুযায়ী, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ হলো ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, সান মারিনো, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মালদ্বীপ ও মাল্টা।

১. ভ্যাটিকান সিটি

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ইউরোপের এই দেশটির আয়তন শূন্য দশমিক ৪৪ বর্গকিলোমিটার। ভ্যাটিকান সিটির রাজধানীর নামও ভ্যাটিকান সিটি।

২. মোনাকো

ইউরোপের আরেক দেশ মোনাকোর আয়তন ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার। এই দেশটির রাজধানীর নাম মোনাকো।

৩. নাউরু

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি অতিক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নাউরুর আয়তন ২১ বর্গকিলোমিটার। দেশটির আনুষ্ঠানিক কোনো রাজধানী নেই, তবে সব প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ইয়ারেন জেলায় হয়ে থাকে।

৪. টুভালু

পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত টুভালুর আয়তন ২৬ বর্গকিলোমিটার।দেশটির রাজধানীর নাম ফুনাফুটি।

৫. সান মারিনো

ইউরোপের দেশ সান মারিনোর আয়তন ৬১ বর্গকিলোমিটার। এই দেশটির রাজধানীর নামও সান মারিনো

৬. লিচেনস্টাইন

ইউরোপের আরেক দেশ লিচেনস্টাইনের আয়তন ১৬০ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম ফাডুৎস।

৭. মার্শাল দ্বীপপুঞ্জ

প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। মার্শাল দ্বীপপুঞ্জের আয়তন ১৮১ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম মাজুরো।

৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে অবস্থিত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের আয়তন ২৬১ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম বাস্তার।

৯. মালদ্বীপ

এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম মালে।

১০. মাল্টা

ইউরোপের দেশ মাল্টার আয়তন ৩১৬ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম ভাল্লেত্তা।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫