এক্সপ্যাট ইনসাইডার জরিপ

বিডিজেন ডেস্ক

অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডার জরিপ বলছে, প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তার জন্য বিশ্বের সেরা দেশ হলো লুক্সেমবার্গ। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। আর তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড।
গত জুলাই মাসে এ জরিপটি প্রকাশিত হয়েছে। যেখানে কর্মস্থলের সংস্কৃতি, কর্মস্থলসংক্রান্ত নিরাপত্তা, কাজ করে সন্তুষ্টি, ক্যারিয়ারের প্রত্যাশা, রোজগার, কর্মঘণ্টা এবং অবসর—এসব বিষয় উঠে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১২ হাজারের বেশি প্রবাসী এই জরিপে অংশ নেন।
যেসব দেশ বেতন ও চাকরি নিরাপত্তার জন্য সেরা-
১. লুক্সেমবার্গ
২. সৌদি আরব
৩. সুইজারল্যান্ড
৪. ডেনমার্ক
৫. অস্ট্রিয়া
৬. সংযুক্ত আরব আমিরাত
৭. নেদারল্যান্ডস
৮. নরওয়ে
৯. বেলজিয়াম
১০ ভিয়েতনাম
তবে সব দিক বিবেচনায় প্রবাসীদের কাছে সেরা দেশ কোনটি, জানেন? ইন্টারনেশনস-এর আরেক জরিপে সেই ‘সেরা’র তকমাটা পেয়েছে পানামা! জীবন এবং অর্থনীতির বৃহত্তর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জরিপে। প্রবাসীদের জীবনের গুণগত মান, নতুন দেশে সহজে স্থান করে নেওয়ার সুযোগ, কর্মস্থলের বাইরে থেকে কাজ করার সুবিধা এবং ব্যক্তিগত অর্থনৈতিক দিক ছাড়াও একটি বিশেষ সূচক বিবেচনায় রাখা হয়েছে এই জরিপে। বিশেষ সূচকটি আবাসন, প্রশাসন, ভাষা এবং ডিজিটাল জীবনকে প্রতীয়মান করে তোলে।

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।