বিডিজেন ডেস্ক

কাচ্চি বিরিয়ানি একটি বিশেষ ধরনের বিরিয়ানি। এটি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার।
এই বিরিয়ানি রান্না করার পদ্ধতিও একেবারে আলাদা। কাচ্চি বিরিয়ানি প্রধানত খাসির মাংস দিয়ে তৈরি হয়। তবে গরুর মাংস ও মুরগি দিয়েও এই বিরিয়ানি রান্না করা যায়।
কিন্তু জানেন কি এই কাচ্চি কথাটির অর্থ আসলে কী?
মূলত 'কাচ্চি' শব্দটা এসেছে উর্দু কাচ্চা শব্দটি থেকে। যার বাংলা অর্থ কাঁচা। যেহেতু সুগন্ধি চালের সঙ্গে কাঁচা মাংস সরাসরি রান্না করা হয় তাই এর নাম হয়েছে কাচ্চি। এটি হিন্দি এবং উর্দুতেও একই নামে পরিচিত।
সেদ্ধ ছাড়া খাসির মাংস টকদই দিয়ে মাখিয়ে তার ওপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি। অন্যদিকে সেদ্ধ বা পাক করা মাংস চালের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় 'পাক্কি বিরিয়ানি'।
তথ্যসূত্র: নিউজ১৮

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।