logo
জেনে নিন

যেসব অ্যাপ ফোনের চার্জ দ্রুত শেষ করে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
যেসব অ্যাপ ফোনের চার্জ দ্রুত শেষ করে

স্মার্টফোনে এমন কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। কিছু অ্যাপ আছে যেগুলো আপনি অফ করার পরও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনের চার্জ শেষ হতে থাকে। আসুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক-

ইনস্টাগ্রাম

বর্তমানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। তবে জানেন কি, এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচ বাড়িয়ে দেয় অনেক বেশি।

ফেসবুক

আট থেকে আশি সব বয়সী মানুষ ব্যবহার করছেন এই অ্যাপটি। শুধু সময় কাটানো নয়, আয়ের অন্যতম প্ল্যাটফর্ম এখন ফেসবুক। এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহারেও চার্জ কমে যায়। অনেকের মোবাইলেই সারা দিন ফেসবুক চলে। তাদের ব্যাটারি খরচ হয় অনেক বেশি।

স্ন্যাপচ্যাট

তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ। স্ন্যাপচ্যাট হতে পারে হোয়াটসঅ্যাপের অন্যতম একটি বিকল্প মেসেজিং অ্যাপ। এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারির খরচ বেশি।

হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ের জন্য জনপ্রিয় মেটার এই অ্যাপ চললে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়।

স্কাইপি

স্কাইপি হচ্ছে মাইক্রোসফটের অন্যতম একটি সেরা বিজনেস চ্যাট অ্যাপ। স্কাইপির মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন। কিন্তু জনপ্রিয় এই অ্যাপও ব্যাটারি খরচ করে বেশি।

ফিটবিট

অনেকেই এই ফিটনেস অ্যাপ ব্যবহার করেন। ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকলে হুহু করে ব্যাটারি খরচ হয়।

উবার

ব্যাটারি খরচের নিরিখে উবারও তালিকার ওপরের দিকেই রয়েছে। যখন তখন যে কোনো জায়গায় যেতে এই অ্যাপ থেকে সহজেই গাড়ি মেলে। তবে এতে আপনার ফোনের ব্যাটারি খরচ করে অপকারও করছে।

এয়ারবিএনবি

হোটেল বুকিং অ্যাপও ব্যাটারি লাইফের পক্ষে সহায়ক নয়।

বাম্বল

ডেটিং অ্যাপ হিসাবে জনপ্রিয়তা বাড়ছে বাম্বলের। কিন্তু ডেটিংয়ে সঙ্গীকে খুঁজে পান বা না পান, আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয় এই অ্যাপ।

তথ্যসূত্র: গার্ডিয়ান

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫