logo
জেনে নিন

দিনে কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে শরীরের ক্ষতি হয় না?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
দিনে কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে শরীরের ক্ষতি হয় না?

স্মার্টফোন আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এখন আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা যে কারও সঙ্গে কেবল একটি বাটন চেপেই যোগাযোগ করতে পারি। সেকেন্ডের মধ্যে ইন্টারনেট থেকে যেকোনো ধরনের তথ্য পেতে পারি। এতসব সুযোগ-সুবিধার পাশাপাশি আরেকটি বাস্তবতা হলো যে, স্মার্টফোন আমাদের কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর। রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। স্মার্টফোন অতিরিক্ত ঘাঁটাঘাটি করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

ফোন ও ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় থাকলে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার দেখা দিতে পারে। গবেষণা বলছে, এটি দুশ্চিন্তা ও উদ্বেগের সমস্যাও হতে পারে।

চলুন জেনে নিই, প্রতিদিন ঠিক কত ঘণ্টা ফোন ব্যবহার শরীরে ক্ষতি হওয়ার শঙ্কা থাকবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ১ বছরের কম শিশুদের একেবারই স্ক্রিনটাইম থাকাই উচিত নয়। এক থেকে দুই বছরের শিশুদের জন্যও একই পরামর্শ দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তিন থেকে চার বছর বয়সী শিশুদের জন্য এক ঘণ্টার বেশি ফোন ব্যবহার করতে দেওয়া উচিত হবে না।

অন্যদিকে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের দিনে ২ ঘণ্টার বেশি মোবাইল বা স্ক্রিনের সামনে থাকা উচিত নয় বলে জানিয়েছে ডব্লিউএইচও। ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্কদের জন্যও একই পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫