logo
জেনে নিন

অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মার্চ ২০২৫
Copied!
অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

ঈদ সামনে রেখে অনলাইনে বিভিন্ন পণ্য কেনার জন্য ঢুঁ মারছেন অনেকেই। ইন্টারনেট ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দেওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। চলুন জেনে নিই, অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকতে চাইলে কোন কোন সতর্কতা জরুরি।

  • ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা নানা ধরনের হয়রানি করে। তাই শুরুতেই বুঝে নিন যে ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন সেটা ভুয়া কি না। কোনো অফার দেখে যদি সেটি কাল্পনিক কিংবা অতিরঞ্জিত বা অতি লোভনীয় মনে হয়, তাহলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশাল মূল্যছাড়ের বিজ্ঞাপন দেখে কেনাকাটা করার আগে ওয়েবসাইটটি বৈধ কি না, তা নিশ্চিত হতে হবে।
  • কোনো নির্দিষ্ট পণ্য কেনার আগে সেটি অন্যান্য অনলাইন শপ বা সাইটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা নিয়ে খোঁজখবর নিন।
  • অনলাইনে জিনিসপত্র কেনার সময় প্রতারণা থেকে নিরাপদে থাকতে দাম পরিশোধের বিষয়টিও মাথায় রাখতে হবে। কার্ডের মাধ্যমে বা অনলাইন মারফত টাকা স্থানান্তরের সময়ে প্রতারণার আশঙ্কা থাকে। তাই নিরাপদ থাকতে ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশনটি বেছে নিলে ভালো করবেন।
  • পরিচিত কেউ কিনেছে এমন অনলাইন শপ থেকে কেনাকাটা করার চেষ্টা করুন। এতে ঠকে যাওয়ার ঝুঁকি কম।
  • অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। এতে বাড়তি সুরক্ষা যোগ হবে এবং অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
  • কোনো ওয়েবসাইট থেকে বা পেজ থেকে ফোন করে ওটিপি চাইলে ভুলেও দেবেন না। সাধারণত কোনো ই-কমার্স ওয়েবসাইট বা ব্যাংক থেকে কখনো ফোন করে ওটিপি চাওয়া হয় না।

তথ্যসূত্র: মিড-ডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫