logo
জেনে নিন

হোয়াটসঅ্যাপে চ্যাট লক করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
হোয়াটসঅ্যাপে চ্যাট লক করবেন যেভাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা গোপনীয় বিভিন্ন তথ্য আদান-প্রদান করেন অনেকেই। 'চ্যাট লক' ব্যবহার করে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট বা ব্যক্তিগত চ্যাটগুলোকে লক করে রাখতে পারবেন। যখন ব্যবহারকারী কোনো চ্যাট লক করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে তার নির্দিষ্ট ওই চ্যাটটি স্ক্রিন থেকে লুকিয়ে থাকবে।

এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। ব্যবহারকারী তার ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে এই ফিচারটি চালু করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন চ্যাট লক

প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিতে সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন। অন্যথায় এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন।

যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে চ্যাট লক অপশনটি দেখতে পাবেন।

চ্যাট লক অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে।

চ্যাট লক অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।

সূত্র: হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫