logo
জেনে নিন

স্মার্টফোনে চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪
Copied!
স্মার্টফোনে চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে?

নিত্যসঙ্গী স্মার্টফোন ব্যবহারের সময় হয়তো খেয়াল করেছেন ফোনে চার্জারের ক্যাবল যেখানে গোঁজেন তার ঠিক তার পাশেই ছোট্ট একটা ছিদ্র আছে! খেয়াল করেছেন? কী কাজে লাগে ওই ছোট্ট ছিদ্র? বলুন দেখি?

আসলে আমাদের মুঠোফোনের নিচে অংশে থাকা ছোট্ট ছিদ্রটি হল ক্যানসেলিং মাইক্রোফোন। সহজ ভাবে বলতে গেলে এটা সেই মাইক্রোফোন, যেটা আমরা ফোনে কথা বলার সময় কাজ করে। আমাদের স্মার্টফোন দিয়ে আমরা কাউকে কল করলে ওই ছোট্ট ছিদ্র অর্থাৎ মাইক্রোফোনটি অ্যাকটিভ বা সক্রিয় হয়ে যায়। ছোট্ট এই ছিদ্রটি নিখুঁত ভাবে আমাদের গলার স্বর নিয়ে ওপারে থাকা শ্রোতার কাছে স্পষ্ট ভাবে প্রেরণ করে।

এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে এই ছোট্ট ছিদ্র অর্থাৎ ক্যানসেলিং মাইক্রোফোনটি। আসলে আশপাশে কোনো নয়েস থাকলে এই মাইক্রোফোনটি সমস্ত ধরনের নয়েস পুরোপুরি ভাবে শোষণ করে নেয়। আর মোবাইল ফোনের নিচের অংশটি নয়েসের শোষণ ব্লক করে।

ফোনে কথা বলার সময় আমাদের মুখ থাকে ওই ছোট্ট ছিদ্রটির কাছে। ফলে ফোনের ওপারে থাকা শ্রোতা সেটা স্পষ্ট ভাবে শুনতে পান।

তথ্যসূত্র: নিউজ১৮

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫