logo
জেনে নিন

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৪
Copied!
শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল খুব উপকারী। নিয়মিত গরম পানি গোসল করলে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। ওজন কমানোর ক্ষেত্রেও গরম পানিতে গোসল খুব কাজে আসে। যাদের ঘুম না আসার সমস্যা, তারা রাতে শোয়ার আগে সারা বছরই গরম পানি দিয়ে গোসল করতে পারেন। এতে শরীর ঝরঝরে থাকবে। সঙ্গে গরম পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে।

তবে গরম পানি একটানা ব্যবহার করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। বিশেষ করে যারা এমনিতেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন, তারা গোসলে গরম পানি ব্যবহার করা বন্ধ করে দিন। এছাড়া গরম পানি দিয়ে গোসল করার কারণে আপনার চুল দুর্বল হয়ে পড়তে পারে। ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম পানিতে গোসল করার ফলে ত্বক তার আর্দ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এছাড়াও, প্রতিদিন গরম পানিতে গোসল করার ফলে হজমেরও নানা সমস্যা হতে পারে। বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

গবেষকদের মতে, শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে গোসলের পানি হালকা গরম হলে ক্ষতি নেই। হালকা গরম পানিতে গোসল করার ক্ষেত্রে সময় কমিয়ে দেওয়া প্রয়োজন। তবে গোসল বন্ধ করা বা কনকনে ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫