logo
জেনে নিন

একবার স্মার্টফোন চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ নভেম্বর ২০২৪
Copied!
একবার স্মার্টফোন চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

আপনি দিনে কতবার স্মার্টফোন চার্জ করেন? একবার কিংবা দুবার। স্মার্টফোন একবার চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়, তা নিয়ে অনেকেরই কৌতূহল। চলুন জেনে নিই স্মার্টফোন একবার চার্জ করতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়।

সাধারণত স্মার্টফোনের ব্যাটারি ৩ হাজার এমএএইচ থেকে ৫ হাজার এমএএইচ পর্যন্ত হয়ে থাকে। সাধারণত মোবাইল ফোন ৫ ভোল্টের চার্জারে চার্জ হয়। তা হলে বিদ্যুতের খরচ কত হয়।

হিসাবের জন্য পাঁচ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি ধরা যাক। এখন ধরি মোবাইলের ব্যাটারিটি প্রতিদিন একবার ০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত একবার চার্জ করা হয়। তাহলে প্রতিদিন চার্জ করতে খরচ হয় ৫০০০ এমএএইচ বা ৫ অ্যাম্পিয়ার আওয়ার। সেই হিসেবে মাসে ৩০ বার চার্জ দিতে খরচ হয় মোট ১ লক্ষ ৫০ হাজার এমএএইচ অর্থাৎ ১৫০ অ্যাম্পিয়ার আওয়ার।

সাধারণত ৫ ভোল্টের চার্জার দিয়ে মোবাইলের ব্যাটারি চার্জ করা হয়। সেই হিসেবে বিদ্যুৎ খরচ হয় ১৫০×৫ ওয়াট/ঘণ্টা বা ৭৫০ ওয়াট/ঘণ্টা বা ০.৭৫ কিলোওয়াট/ঘণ্টা বা ০.৭৫ ইউনিট। যদি প্রতি ইউনিট গড়ে ৭ টাকা হয়। সেই হিসাবে মাসিক মোট খরচ ৫.২৫ টাকা। তাহলে একবার চার্জ দিলে খরচ হয় ০.১৭৫ টাকা। অর্থাৎ সারা মাসে আপনার মোবাইল চার্জ দিতে খরচ হয় সামান্যই। তাই এই নিয়ে মাথা না ঘামানোই ভালো।

তথ্যসূত্র: নিউজ১৮,অনার

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫