logo
জেনে নিন

ফেসবুকে বিজ্ঞাপন দেখতে না চাইলে যা করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
ফেসবুকে বিজ্ঞাপন দেখতে না চাইলে যা করবেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রিলস বা ভিডিও দেখার সময় বিজ্ঞাপন আসা খুবই বিরক্তিকর। কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ বা ব্লক করা যায় না। তবে অবাঞ্ছিত বিজ্ঞাপন না দেখতে চাইলে তা লুকিয়ে রাখার পাশাপাশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মতামত জানানো যায়। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। ফলে অবাঞ্ছিত বিজ্ঞাপন আপনার নিউজফিডে দেখা যাবে না।

বিজ্ঞাপন লুকিয়ে রাখার জন্য প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোনায় থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে। এবার আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।

নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এবার ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ (Why I am seeing this ad?) অপশনে ক্লিক করুন। এবার পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’ (Hide all ads from this advertiser)–এর পাশে থাকা হাইড (Hide) বাটনে ক্লিক করতে হবে।

তথ্যসূত্র: মেটা

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫