logo
জেনে নিন

টয়লেটে বসে ফোন ব্যবহারে হতে পারে যেসব রোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
টয়লেটে বসে ফোন ব্যবহারে হতে পারে যেসব রোগ

টয়লেটে ফোন নেয়া স্বাস্থ্য ও জীবাণুর সংক্রমণের দিক থেকে কিছু ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকিগুলো বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। চলুন জেনেই নিই, টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলে কী ক্ষতি বয়ে আনে শরীরে-

ইউরিন ইনফেকশন

ইউটিআিই বা প্রস্রাবে সংক্রমণ নারীদের মধ্যে বেশি দেখা দেয়। এটি মারাত্মক এক ব্যাধি। পাবলিক ও অপরিষ্কার টয়লেট ব্যবহারের কারণে এ সমস্যা বেশি হয়। মোবাইল নিয়ে বাথরুমে গেলে সেখান থেকেও আসতে পারে ইউটিআইয়ের জীবাণু। তাই সতর্ক হন।

পাইলস

টয়লেটে ফোন ব্যবহার করলে আপনার মনোযোগ বিভক্ত হতে পারে। অনেকেই ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম বা মেইলে ডুবে থাকেন, যা দীর্ঘসময় বাথরুমে থাকার কারণ হতে পারে এবং এর ফলে শরীরে অস্বস্তি হতে পারে। যেমন, দীর্ঘসময় বসে থাকলে মলদ্বারে চাপ পড়তে পারে, যা পাইলসের ঝুঁকি বাড়ায়।

ডায়রিয়া

টয়লেটে জীবাণু ফোনের মাধ্যমে খাদ্য বা হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে পেটের অসুখ বা ডায়রিয়া হতে পারে। খাদ্যবাহিত রোগের জীবাণু যেমন ই. কোলাই বা নরোভাইরাস বাথরুমের ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে বেশি থাকে, যা ফোনের মাধ্যমে ছড়াতে পারে।

পেটের সমস্যা

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, টয়লেটে দীর্ঘক্ষণ ফোন নিয়ে পেটের সমস্যাও বাড়ে। এক্ষেত্রে জীবাণুর সংক্রমণ অবশ্যই একটা কারণ।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

টয়লেটে মোবাইল ব্যবহারের মাধ্যমে যে জীবাণু সহজেই ছড়িয়ে পড়ে শরীরে। নানা ধরনের সংক্রমণ ঘটাতে পারে এই জীবাণু। যদি কারও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাহলে এসব সংক্রমণ প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

ঘরে জীবাণু ছড়ায়

টয়লেটে ফোন নিয়ে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস মোবাইলে লেগে যায়। তারপর তা পুরো বাড়িতে ছড়াতে পারে। এক সময় এসব জীবাণু নাক-মুখ দিয়ে প্রবেশ করে শরীরে কঠিন ব্যাধির সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫