logo
জেনে নিন

নতুন গাড়ি কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
নতুন গাড়ি কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

গাড়ির শখ কমবেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে, যখন যেখানে খুশি চলে যাওয়া যায়। তবে নতুন গাড়ি কেনার সময় অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা নাহলে বিভিন্নভাবে ঠকে যেতে পারেন। চলুন জেনে নিই, নতুন গাড়ি কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন।

বাজেট

প্রথমেই আপনার বাজেট ঠিক করুন। যে কোনো কিছুই কেনার আগে বাজেট ঠিক করে নিন এতে সাধ্যের মধ্যেই সেটি কিনতে পারবেন। তবে গাড়ির দামের সঙ্গে এর বিভিন্ন রকমের খরচও আছে। সেসব একসঙ্গে হিসাব করে তবেই গাড়ির বাজেট নির্ধারণ করুন।

জ্বালানি

বাজেট নির্ধারণ করার পাশাপাশি ঠিক করে নিন গাড়ির জ্বালানি কী হবে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং বিদ্যুৎচালিত সব ধরনের গাড়িই পাওয়া যায় এখন। জ্বালানির উপরেও অনেকটা নির্ভর করে গাড়ির দাম। আর প্রতি কিলোমিটারে গাড়ির গতিবেগ কেমন, তা-ও নির্ভর করে জ্বালানির উপর।

গাড়ির ‘বডি’

এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো গাড়ির বডির ধরন। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে ‘এসইউভি’ জাতীয় গাড়ি কেনাই ভালো। ছোট পরিবার হলে ‘হ্যাচব্যাক’। আবার শৌখিন মানুষদের একটু ‘সিডান’ গাড়ি কেনার দিকেই ঝোঁক বেশি থাকে।

গাড়ির মডেল

ক্রেতাদের সুবিধা এবং চাহিদার কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো একটি গাড়ির বিভিন্ন ধরনের মডেল তৈরি করে থাকে। দাম অনুযায়ী বিভিন্ন মডেলে বিভিন্ন রকম সুবিধা দেওয়া থাকে। তাই কোনগুলো আপনার প্রয়োজনে লাগতে পারে, তা দেখে তবেই গাড়ির মডেল পছন্দ করুন।

নিরাপত্তা ফিচার

গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, কোন গাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন। কোন গাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তা গাড়ির মডেল এবং দাম অনুযায়ী নির্ধারণ করে প্রস্তুতকারক সংস্থাগুলো। কারণ ক্রেতাদের জীবন নিয়ে কোনো ঝুঁকি তারাও নিতে চান না।

রিসেল ভ্যালু জেনে নিন

নির্দিষ্ট সময় পর গাড়ি পুরোনো হয়ে গেলে বিক্রি করে দিতেই হয়। অনেকে পুরোনো গাড়ির পরিবর্তে আরও কিছু টাকা দিয়ে নতুন গাড়ি কেনেন। সেক্ষেত্রে পুরোনো গাড়ির মডেলটি কত প্রচলিত, তার ওপর বিক্রয়মূল্য কম বেশি হয়। তাই কিছু বছর পর গাড়ির বিক্রয়মূল্য কেমন হতে পারে, তা আগে থেকে জেনে রাখাই ভালো।

ম্যানুয়াল নাকি স্বয়ংক্রিয় গাড়ি

স্বয়ংক্রিয় গিয়ারবক্সটি আপনার জন্য আদর্শ যদি আপনি প্রায়শই শহরের মধ্যে ভ্রমণ করেন। তবে মনে রাখবেন যে স্বয়ংক্রিয় গাড়ির তুলনায় ম্যানুয়াল গাড়িগুলোর সুবিধা বেশি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫