বিডিজেন ডেস্ক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুলেও পাক ধরে। তবে অনেকের কম বয়সেও চুল পাকতে দেখা যায়।
মূলত ফলিকলের রঞ্জক কোষের কারণে চুলের নির্দিষ্ট রঙ (কালো, বাদামি, লালচে, সোনালি ইত্যাদি) হয়। সেই কোষ মারা গেলে চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যায়।
রঞ্জক তৈরি বন্ধ হয়ে গেলে, সেই ফলিকল থেকে গজানো চুল ধূসর বা সাদাই হবে। পারিবারিক ইতিহাস, লিভারের সমস্যা, স্ট্রেস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা বয়সজনিত কারণে রঞ্জক উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় পাকা চুলই হবে।
বয়সের সঙ্গে চুল পেকে যাবে-এই প্রক্রিয়াকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। কিন্তু সেগুলো তুলে ফেললে তার আশেপাশে আরও পাকা চুল গজাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা।
বিশেষজ্ঞদের মতে, পাকা চুল টেনে তোলার চেয়ে বরং ছাঁটাই করে নিলে বেশি ভালো হয়। ছোট পরিষ্কার কাঁচি দিয়ে সাবধানে মাথার ত্বকের কাছের অংশের সাদা চুল কেটে ফেলুন।
চুল ধূসর বা সাদা হয়ে গেলে মন খারাপ করবেন না। তার চেয়ে সাদা চুলেই স্টাইল করুন। স্টাইলিশ হেয়ার কাট, সঠিক যত্ন এবং জীবনযাপনের ফলে সাদা চুলও হয়ে ওঠে অনন্য।
তথ্যসূত্র: নিউজ১৮

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।