logo
জেনে নিন

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও নিজেকে অফলাইন দেখাবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ মার্চ ২০২৫
Copied!
হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও নিজেকে অফলাইন দেখাবেন যেভাবে

মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। আপনি কখন অনলাইনে আছেন বা সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যান তারা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ।

চলুন জেনে নিই, কীভাবে অনলাইনে থেকে অফলাইন চালু করবেন

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. অ্যান্ড্রয়েড ওপরের ডান কোনায় থাকার ‘তিন ডটস’ অপশনে ট্যাপ করুন। এখন একটি মেনু চালু হবে। আইফোন ব্যবহারকারীরা ধাপটি বাদ দিতে পারেন।

৩. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে সেটিংস অপশনটি দেখতে পারবেন।

৪. এখন ‘প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।

৫. এরপর ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশনে ট্যাপ করুন।

৬. এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘নোবডি’ অপশন নির্বাচন করুন। এর ফলে হোয়াটসঅ্যাপে সর্বশেষ কখন সক্রিয় ছিলেন তা অন্যরা জানতে পারবেন না।

৭. এবার ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন। এর ফলে মেসেজিং প্ল্যাটফর্মটিতে অনলাইনে থাকলেও তা অন্যরা জানতে পারবেন না।

তথ্যসূত্র: মেট্রো

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫