logo
জেনে নিন

আমিরাতের টুরিস্ট ভিসা: জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের মানতে হবে যেসব নির্দেশনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
আমিরাতের টুরিস্ট ভিসা: জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের মানতে হবে যেসব নির্দেশনা
দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি। ছবি: সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে। আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

এ ভিসার জন্য প্রবাসীদের কিছু নির্দেশনা দিয়েছে আরব আমিরাত সরকার।

  • আবেদন প্রক্রিয়া ও অনুমোদনের পর ই-ভিসা নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে।
  • স্পন্সরের সঙ্গে ভ্রমণ না করলে প্রবাসীদের পরিবারের সদস্য বা সঙ্গীদের জন্য কোনো ভিজিট ভিসার আবেদন অনুমোদিত হবে না।
  • যদি কোনো প্রবাসী জিসিসিভুক্ত দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে আসেন তাহলে তিনি ৬০ দিন পর্যন্ত থাকার অনুমতি পাবেন। এরপর আরও ৬০ দিনের জন্য তা একবার বর্ধিত হতে পারে।

আরব আমিরাত সরকার জানায়, জিসিসিভুক্ত দেশের প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসা প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে। এই ভিসা সাধারণ একজন প্রবাসীকে প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫