logo
জেনে নিন

কলা খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আছে কি?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫
Copied!
কলা খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আছে কি?

দেহে শক্তি জোগাতে কলা অত্যন্ত উপাদেয় একটি ফল। এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। একটি ধারণা প্রচলিত রয়েছে যে, কলা খেলে ঠান্ডা লাগে। তাই অনেক সময় অভিভাবকরা শিশুকে কলা খেতে দেন না বা নিজেরাও কলা খাওয়া এড়িয়ে যান। আসলেই কি বিষয়টি সঠিক?

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, অন্যান্য ফলের মতো কলাতেও রয়েছে ভিটামিন; এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কলা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় যে তা থেকে সর্দি–কাশির মতো সংক্রমণ হবে। তবে কলা একটি উচ্চ হিস্টামিনযুক্ত খাবার, যা মিউকাস বা শ্লেষ্মা বেশি তৈরি করে দিতে পারে। এ জন্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি ইত্যাদি তাদের ক্ষেত্রে কলা খেলে কখনো কখনো সমস্যা করতে পারে। তাই ঠান্ডার রোগীকে এটি খেতে মানা করা হয়। তবে ঠান্ডা সেরে গেলে আবার যথাযথভাবে ব্যক্তিটি কলা খেতে পারবে।

চিকিৎসকরা জানান, পাকা কলা হৃদপিণ্ডের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, স্ট্রোকের ঝুঁকি কমায়।

এ ছাড়াও পাকা কলা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। যাদের বিএমআই কম অর্থাৎ অনেক কম ওজন, তারা অনেকেই ওজন বাড়ানোর জন্য দুঃশ্চিন্তা করেন। তারা প্রতিদিন খাদ্য তালিকায় একটি পাকা কলা রাখতে পারেন। এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫