logo
খবর

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ অক্টোবর ২০২৪
Copied!
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবার দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। ১৪ মাস পর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। নতুন করে সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের। বাদ পড়েছেন সৌম্য সরকার।

২৯ সেপ্টেম্বর (রোববার) নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসাটা ছিল অবধারিত। সাকিব আল হাসান পরবর্তী যুগে পা রাখছে বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যাটিং শক্তিমত্তা বাড়ানোর পাশাপাশি স্কোয়াডে রাখতে হবে একজন বাড়তি স্পিনার। একের ভেতর দুইয়ের শূন্যতা পূরণে, ১৪ মাস পর আবারও ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সাদা বলের ক্যাম্পে ছিলেন না মিরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছেন ২০২৩ সালের জুলাইয়ে আগফানিস্তান সিরিজে। ভারতের বিপক্ষে তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিলেন সাকিব।

এইচপির পর প্রস্তুতি ক্যাম্পে পারফরম্যান্স করে ফের দলে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ ইমন। সাকিব না থাকায়, বাড়তি স্পিনার হিসেবে সুযোগ দেওয়ার কথা ছিল আরেক বাঁহাতি তানভীর ইসলামকে। তবে এই ক্রিকেটার ইনজুরিতে থাকায় সুযোগ পেলেন রাকিবুল হাসান। এশিয়ান গেমস বাদ দিলে, এই প্রথম তাঁর জাতীয় দলে ডাক পাওয়া।

আগামী ৬ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দ্বিতীয় ও ১২ অক্টোবর সিরিজের শেষ ম্যাচ খেলে দেশের উদ্দেশে রওনা দেবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম,তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে