logo
খবর

হজে কোনো রাজনৈতিক এজেন্ডা চলবে না: সৌদি আরব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
হজে কোনো রাজনৈতিক এজেন্ডা চলবে না: সৌদি আরব

সৌদি আরব হজ পালনের সময় কোনো ধরনের ‘রাজনৈতিক বা সাম্প্রদায়িক’ উদ্দেশ্য সাধনের চেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সৌদি কর্তৃপক্ষ কোনোভাবেই হজকে অপব্যবহার করতে দিতে রাজি নয়। সেজন্য দেশটি বলেছে, ‘জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাকে বিঘ্নিত করে এমন কাজের জন্য’ কাউকে সে দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না। সৌদি গেজেট অনুসারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত খসড়া প্রবিধান অনুযায়ী, হজযাত্রীদের ছবি, বই, পতাকা, স্লোগান, রাজনৈতিক প্রকাশনা বা কোনো নিষিদ্ধ জিনিসপত্র সৌদি আরবে আনতে নিষেধ করা হয়েছে।

শান্তিপূর্ণ হজ পালন নিশ্চিত করার জন্য সৌদি আরবের চেষ্টার অংশ হিসেবে হজযাত্রীদের এমন কার্যকলাপে বা কোনো ধরনের সভা-সমাবেশে জড়িয়ে না পড়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এতে জনশৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি বা স্বাস্থ্যকে ব্যাহত হতে পারে বলে সৌদি কর্তৃপক্ষ আশঙ্কা করছে। ইরান দীর্ঘদিন ধরে ‘মুশরিকদের অস্বীকৃতি’ নাম একটি অনুষ্ঠান করে থাকে, যা রাজনৈতিকভাবে অভিযুক্ত আচার হিসেবে চিহ্নিত। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে মক্কায় ইরানি হজযাত্রীরা এই অনুষ্ঠানটি পালন করেন। এই অনুষ্ঠানে ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান থাকে। ১৯৮৭ সালে এই আনুষ্ঠানটি নিয়ে শিয়া বিক্ষোভকারী ও সৌদি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে চার শর বেশি মানুষ মারা যায়।

১৯৮৭ সালের ওই ঘটনার পর থেকে ইরান বেশ কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজন করা থেকে বিরত ছিল। ২০০১ সালে তারা এটা আবার ছোট আকারে শুরু করে। প্রায় প্রতিটি হজের সময় রাজনৈতিক মত প্রকাশ নিয়ে ইরান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে ঠোকাঠুকি লেগেছে। অভিযোগ আছে, ইরান সরকার হজের সময় নিজ সমর্থকদের পাঠায় ধর্মীয় সহানুভূতি আদায়ের জন্য।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে