বিডিজেন ডেস্ক

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো প্রবাসী বাংলাদেশি বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি তার ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশের দূতাবাস। বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, যাদের এলএমআরএ-এর অধীন ভিসা রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর রেজিস্ট্রেশন সেন্টারগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে পারবেন। পরে নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত ২ সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
দূতাবাস আরও জানায়, যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীন, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত ২ সপ্তাহ আগে নবায়নের জন্য আবেদন করবেন। আবেদনের পর পেমেন্টের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে ভিসা নবায়ন হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনোভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাবে না।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)–এ যোগাযোগ করতে বলা হয়েছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।