logo
খবর

মঠবাড়িয়ার বিদেশ যাওয়া শ্রমিকদের ২৫ শতাংশই গেছেন জমি বিক্রি করে: ওকাপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ মার্চ ২০২৫
Copied!
মঠবাড়িয়ার বিদেশ যাওয়া শ্রমিকদের ২৫ শতাংশই গেছেন জমি বিক্রি করে: ওকাপ
অভিবাসন খাতের সাংবাদিকদের মধ্যে সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে ফেলোশিপ বিজয়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন ক্রেস্ট গ্রহণ করেন। ঢাকা, ১৮ মার্চ ২০২৫। ছবি: দীপু মালাকার

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান অনেকে। দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় চলে যান কেউ কেউ। আর কেউ কেউ বিদেশে যান অবস্থার উন্নতি ঘটাতে। বিদেশে অভিবাসনের ক্ষেত্রে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মানুষ গড়ে খরচ করেছেন ৪ লাখ ৬১ হাজার ২২০ টাকা। এর মধ্যে ২৫ শতাংশ টাকা সংগ্রহ করেছেন জমি বিক্রি করে আর ১৮ শতাংশ নিয়েছেন চড়া সুদের ঋণ।

খবর প্রথম আলোর।

জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও আধুনিক দাসত্ব নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় উপস্থাপন করা গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি গত মাসে অনলাইনে প্রকাশ করা হলেও মঙ্গলবার (১৮ মার্চ) আবার তুলে ধরা হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় গবেষণাটি করেছে তৃণমূল অভিবাসীদের সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দুই জেলা পিরোজপুরের মঠবাড়িয়া ও সিলেটের গোয়াইনঘাট এলাকার ওপর বিভিন্ন ধাপে গবেষণাটি করা হয়েছে। এর মধ্যে ৬৪৮ জনের ওপর জরিপ চালানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাদা করে ১৮টি বৈঠকে আলোচনা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মধ্যে ২৭ জনের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ মিলে ১৭ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে গবেষণায়।

ওকাপের গবেষণা প্রতিবেদনে আধুনিক দাসত্বের নানা নমুনা পাওয়া গেছে। এর মধ্যে আছে শ্রমিকদের বেতন কম দেওয়া, বেতন বন্ধ রাখা, শারীরিক-মানসিক নির্যাতন, চলাফেরায় বিধিনিষেধ দিয়ে রাখা। গবেষণা প্রতিবেদন বলছে, দাসত্বের নমুনার মধ্যে অন্তত একটির মুখোমুখি হয়েছেন ৯৯ শতাংশ শ্রমিক। আর আধুনিক দাসত্বের নমুনার মধ্যে ৫টির বেশি আচরণ মোকাবিলা করেছেন ৮১ শতাংশ শ্রমিক।

অভিবাসন খাতের সাংবাদিকদের মধ্যে ৪টি ফেলোশিপ পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। এতে সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। এ ছাড়া, সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মো. আব্বাস, টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার তাহসিনা সাদেক ও অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ পেয়েছেন ফেলোশিপ। নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের আবেদন থেকে প্রতিযোগিতার ভিত্তিতে ৪ জনকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

এতে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন উইং ইকোনমিক রিলেশন বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেলোশিপ জুরি বোর্ডের সদস্য মো. আবদুল মালেক, ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ওকাপের গবেষণা ম্যানেজার ঊর্মি জাহান।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে