logo
খবর

পর্তুগালে আরও দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদক, বিডিজেন২১ এপ্রিল ২০২৬
Copied!
পর্তুগালে আরও দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পর্তুগালে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দেওয়ার জন্য দেশটির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের গুরুত্ব তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং পর্তুগিজ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিমন্ত্রী গতকাল সোমবার সেনেগালের ডাকার শহরে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরাম’-এর সাইডলাইনে পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আনা ইসাবেল জাভিয়ারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি এ আহ্বান জানান।

তারা ক্রীড়া, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়ে মতবিনিময় করেন।

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন।

আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

আরও দেখুন

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৮ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৮ ঘণ্টা আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৪ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১৩ দিন আগে