logo
খবর

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আফগানদের হারিয়েছে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আফগানদের হারিয়েছে বাংলাদেশ
টসে হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। ছবি: এসিসি

বাংলাদেশ প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে লক্ষ্য দিয়েছিল ২২৯ রানের। আফগানিস্তান সেই লক্ষ্যে ২ উইকেটে ১১৬ রান তুলে ফেলেছিল। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান নাসির খান ও ফয়সাল খান। তখন পর্যন্ত ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণেই ছিল। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বোলাররা।

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের মধ্যে শেষ ৮ উইকেট তুলে নিয়ে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেনরা। বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৪৫ রানে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। দলীয় ৩ রানে ওপেনার জাওয়াদ আবরার (০) আউট হন। তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী ১৪২ রানের জুটি গড়েন। ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল। ওপেনার কালাম করেন ৬৬ রান।

এ দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে রাফি উজ্জামানের কাছ থেকে। ১ উইকেটে ১৪৫ রান করা বাংলাদেশ শেষ ৯ উইকেট হারায় ৮৩ রানে।

বাংলাদেশের মতো আফগানিস্তানেরও শেষ দিকে ব্যাটিং ধস নেমেছে। মূলত পার্থক্য গড়ে দিয়েছে আজিজুলের সেঞ্চুরি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ফয়সাল খান। তিনে নামা এই ব্যাটসম্যান করেছেন ৫৮ রান।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার আল ফাহাদ এবং ইকবাল হোসেন।

টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে নেপালিদের ৫৫ রানে হারিয়েছে
শ্রীলঙ্কানরা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার নেপালের বিপক্ষে, মঙ্গলবার তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দুটি ম্যাচও দুবাইয়ে হবে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ২২৮/৯ (আজিজুল ১০৩, কালাম ৬৬; আজিজ ২/২৯, ওমরজাই ২/৪৯)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.৫ ওভারে ১৮৩ ( ফয়সাল ৫৮, নাসির ৩৪; ফাহাদ ৩/৩৬, ইকবাল ৩/৪০)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে