logo
খবর

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রবাসীর পরিবারের ৭ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ আগস্ট ২০২৫
Copied!
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রবাসীর পরিবারের ৭ জন নিহত
বেগমগঞ্জ উপজেলায় প্রবাসী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে।

খবর আজকের পত্রিকার।

নিহতরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমানপ্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), বাহারের স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ ৫ জন।

আজ বুধবার (৬ আগস্ট) ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমানপ্রবাসী বাহার উদ্দিন দেশে ফেরায় গতকাল মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে যায় তাঁর পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশে রওনা করেন। বুধবার ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থল ও পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে ৭ জনের মৃত্যু হয়। আহত আরও ৫ জনকে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া। তিনি জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে