logo
খবর

সংবিধানের ৪ মূলনীতি প্রশ্নে কমিশনের সভা বর্জন বাম দলগুলোর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ আগস্ট ২০২৫
Copied!
সংবিধানের ৪ মূলনীতি প্রশ্নে কমিশনের সভা বর্জন বাম দলগুলোর
রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা বর্জন করে বাম দলগুলো। ৩১ জুলাই, ২০২৫। ছবি: সংগৃহীত

বাহাত্তরের সংবিধানের ৪ মূলনীতি বাতিলের অভিযোগ তুলে জাতীয় ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলো। দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ মার্ক্সবাদী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের শেষ দিনের (২৩তম দিন) আলোচনার শেষ সময়ে এসে সভা বর্জন করে দলগুলো।

আলোচনায় সংবিধানের মূলনীতি প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে, সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবে উল্লেখ থাকবে।’

এ সময় বাম রাজনৈতিক দলগুলো সংবিধানের ৪ মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ করে সভা বর্জন করে। পরে নেতারা গণমাধ্যমের সামনে কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ৪টি মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স)বলেন, ‘শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এমন একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা থেকেই কমিশনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। আগে অনেকে বলেছিলেন, সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে লিখতে হবে, আজ তারই প্রতিচ্ছবি আমরা দেখলাম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ আমরা যারা আছি, বৈঠক বর্জন করে বেরিয়ে এসেছি। এখন পুরো ঐকমত্য সনদে স্বাক্ষর করব কি না, তা নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সমর্থক ও দেশবাসীর মতামত নিয়েই আমরা সিদ্ধান্ত নেব, থাকব নাকি সরে যাব।’

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, এই বর্জনের পরও যদি তারা উপলব্ধি না করে এবং জোর করে আগায়, তাহলে ঐকমত্য সনদের সঙ্গে থাকা আর সম্ভব হবে না।’

বাসদ মার্ক্সবাদীর নেতা মাসুদ রানা বলেন, ‘সংবিধানে বিদ্যমান মূলনীতি বহাল রেখে কমিশনের প্রস্তাবিত বিষয়গুলো যুক্ত করার কথা বলেছি। এগুলোর সঙ্গে মহান মুক্তিযুদ্ধ যুক্ত। এগুলোকে বাদ দেওয়া মানে আমাদের ইতিহাসকে অস্বীকার করা।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘১৯৭১ সালে যারা পরাজিত হয়েছিল, এরা সে গ্লানি এখনো ভুলতে পারিনি। তারাই মুক্তিযুদ্ধের মূলনীতি পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে।’

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশতাক হোসেন বলেন, ‘আমরা আলোচনায় শুরু থেকে বলে আসছি, কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, সেটিকে যদি “নোট অব ডিসেন্ট (আপত্তি)” দিয়ে মেনে নিই, তাহলে শুধু ভবিষ্যৎ প্রজন্ম নয়, বর্তমান প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা সেটার অংশীদার হতে প্রস্তুত নই।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে