logo
খবর

নোয়াখালীতে ঘাটের দখল নিয়ে বিরোধে ৭ জনকে কুপিয়ে জখম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৫
Copied!
নোয়াখালীতে ঘাটের দখল নিয়ে বিরোধে ৭ জনকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের টাংকির ঘাটের দখল নিয়ে বিরোধের জেরে ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বয়ারচরের টাংকির বাজারে এই হামলার ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৩ জনকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং বাকি ৪ জনকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন আবদুর রব ব্যাপারী, মোতাহার হোসেন, মোহাম্মদ মোস্তফা, মো. ইদ্রিস, মো. জামসেদ, মো. আশরাফ উদ্দিন ও মো. মোস্তাফিজ। এর মধ্যে প্রথম ৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আর বাকি ৪ জনকে রামগতির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচরের টাংকির ঘাটের দখল নিয়ে স্থানীয় আবদুর রব ব্যাপারীর সঙ্গে পার্শ্ববর্তী রামগতির উপজেলার ফরিদ উদ্দিন ওরফে ফরিদ কমান্ডারের বিরোধ দেখা দেয়। ফরিদ কমান্ডার এরই মধ্যে একাধিকবার টাংকির ঘাট দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবদুর রব তাঁর কয়েকজন অনুসারীসহ টাংকির বাজারের একটি দোকানে কথা বলছিলেন। এমন সময় ফরিদ কমান্ডারের একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে আবদুর রবসহ ৮ জন আহত হয়। খবর পেয়ে চেয়ারম্যান ঘাট ও মাঈনউদ্দিন বাজার থেকে পুলিশ এবং সুবর্ণচর থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলাকারীদের ৪ জনকে সেনাবাহিনী আটক করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে রামগতির ফরিদ কমান্ডারের লোকজন টাংকির ঘাটের বাজারে অবস্থান করা আবদুর রব ও তাঁর লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় আবদুর রবসহ ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে টাংকির ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে