logo
খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না: রুমিন ফারহানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ জানুয়ারি ২০২৫
Copied!
আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির চুন্টা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সরাইল উপজেলা শাখার সাবেক সহসভাপতি হোসেন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

রুমিন ফারহানা বলেন, ‘মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে। তাই যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬–এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি, ২০২৬–এর জুনেই নির্বাচন হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘গত ১৫ বছর একটা দুঃসহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম পুলিশ-প্রশাসন সরকারকে সেভাবে সাহায্য করছে না। এখনো বিষয়গুলো অতটা স্থিতিশীল অবস্থায় আসেনি। দেশি-বিদেশি বিনিয়োগও সেভাবে হচ্ছে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কারও রেহাই নাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। তাঁকে বিগত সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাঁকে চিকিৎসা নিতে দেননি। দেশের চিকিৎসকগণ বলেছেন তাঁর চিকিৎসা দেশে হওয়ার কোনো উপায় নেই। তাঁর শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে যেতে পারেননি। আশা করছি, বিদেশে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে তিনি তাঁর নেতা-কর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

খালেদা জিয়ার বিদেশ সফরে যাওয়া মানে মাইনাস টু ফর্মুলা কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, মাইনাস টু ফর্মুলা বাংলাদেশে অতীতেও সফল হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে