প্রতিবেদক, বিডিজেন

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের আয়ার কাজ করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মাসুমার শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
ডা. শাওন বলেন, ‘এ নিয়ে ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৮ জন। তাদের মধ্যে ৩ জন এখনো আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।’
মাসুমার স্বামী মো. সেলিম সাংবাদিকদের জানান, মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন তাঁর স্ত্রী। তিনি নিজে একটি বায়িং হাউসে চাকরি করেন। তাঁদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তাঁর বাবার নাম আবুল কাশেম। এক ছেলে এক মেয়েসহ পরিবার নিয়ে তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকেন।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। জারিফ ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনে পড়ত।
বিমান দুর্ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ নিয়ে ৩৫ জনের মৃত্যু হলো।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।