logo
খবর

সৌদি ফেরত এক নারীর পরিবারের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
সৌদি ফেরত এক নারীর পরিবারের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি

সৌদি আরব থেকে ফিরে আসা এক নারীর পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই নারী সৌদি আরব থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী লাউঞ্জে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। পরে তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের হেফাজতে দেওয়া হয়।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্র্যাকের মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্মের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2 (1)

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি অসুস্থ ও মানসিকভাবে অসংলগ্ন ছিলেন। বিমানবন্দরের আগমনী লাউঞ্জে তাকে ঘোরাফেরা করতে দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা তার সঙ্গে কথা বলেন। তিনি নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের কারও ফোন নম্বর-কিছুই বলতে পারছিলেন না। এ অবস্থায় তার মানসিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক তাকে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে এভসেক।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গত সাত দিন ধরে ওই নারী ব্র্যকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন। ব্র্যাকের মনোসামাজিক কাউন্সেলর ও প্রশিক্ষিত কর্মীরা তার সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন। তবে তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। তার কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। তার কাছে শুধু বিমানের একটা টিকিট ছিল। সেখানে প্রাথমিক পরিচয় রিজিয়া বেগম, ⁠ ⁠পিতা/স্বামী: আব্দুর নুর শুধু এতটুকু উল্লেখ আছে।

1

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিনি জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেফ হোম থেকে দেশে ফিরেছেন। তবে তিনি মুসলিম ও সৌদি এই দুটো শব্দ ছাড়া আর কিছুই বলছেন না। এই নারীর পরিবারকে খুঁজে পেতে আমরা গণমাধ্যমসহ সবার সহায়তা চাইছি।

যদি কেউ এই নারীর পরিচয় বা তার পরিবারের সন্ধান জানেন, তবে অবিলম্বে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যাবস্থাপক আল আমিন নয়নের নম্বরে ০১৭১২-১৯৭৮৫৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ব্র্যাক।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে