প্রতিবেদক, বিডিজেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে পথনির্দেশক হিসেবে কাজ করবে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়শঙ্কর এ কথা লেখেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, “আমাদের অংশীদারত্বের উন্নয়নে খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি।‘’
পরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন তিনি।
ফেসবুক পোস্টে জয়শঙ্কর আরও লেখেন, ‘’ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি।‘’
তিনি আরও জানান, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, প্রতিবেশী দেশ ভারত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। তাকে ‘গণতন্ত্রের জননী’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে–যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন।
আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তরের পর জয়শঙ্কর ভারত সরকারের প্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেন।
এর আগে, জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বেলা ১১টা ৩০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।