logo
খবর

নোয়াখালীতে মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর-বিস্ফোরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
নোয়াখালীতে মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর-বিস্ফোরণ
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীতে বিএনপির জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বেশ কটি ককটেল বিস্ফোরণও হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভাঙচুর করা হয়েছে ২টি দোকান ও একটি মোটরসাইকেল।

খবর প্রথম আলোর।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাটবাজারে এসব ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। এর মধ্যে মোহাম্মদ ইউসুফ (৩৫) নামের একজনকে রাতে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিএনপির নোয়াখালী জেলা শাখার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দাদপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে মিষ্টি বিতরণ করে বিএনপির নেতা-কর্মীরা। মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির উপজেলা শাখার সহসভাপতি নুরুল আমিন ও যুবদলের সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকেরা প্রথমে তর্কাতর্কিতে লিপ্ত হয়। পরে ২ পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এক পক্ষের নেতা-কর্মীদের অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। উভয় পক্ষের সমর্থকেরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণও ঘটায়। এতে বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে জেলা শহর মাইজদীর সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে আসে। এ ছাড়া উপস্থিত হয় সুধারাম থানা পুলিশের একটি দল। এরপর পরিস্থিতি শান্ত হয়।

পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া চলাকালে বাজারের দুটি দোকানে ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে জেলা সদরের হাসপাতালে ভর্তি করা মোহাম্মদ ইউসুফকে। তিনি বিএনপির উপজেলা শাখার সহসভাপতি নুরুল আমিনের অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপির উপজেলা শাখার সহসভাপতি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেনের সমর্থকেরা তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। তবে সংঘর্ষের বিষয়ে যুবদলের সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, খলিফার হাট বাজারে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার কথা তিনি শুনেছেন। এটি খুবই সামান্য ঘটনা। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপির দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা নিয়ে খলিফার হাট বাজারে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া ও হামলায় জড়িয়ে পড়েন। এতে ২-৩টি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে জানতে চাইলে ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিস্ফোরণের কোনো আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে