logo
খবর

এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জুলাই ২০২৫
Copied!
এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান
পিআরআইয়ের সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মন্তব্য করেছেন, এনজিওর মতো সরকার চালালে সমস্যা তৈরি হবে। তিনি বলেন, এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা হবে। সরকার আর এনজিও আলাদা বিষয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানী ঢাকার বনানীতে গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার।

আবদুল মঈন খান বলেন, এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে। সব জনগণ নিয়ে তাদের কাজ না। আর করপোরেট প্রতিষ্ঠানের কাজ মুনাফা অর্জন করা। গণতন্ত্রে বিশ্বাস করলে সব জনগণের মতামত থাকতে হবে।

বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিয়ে মঈন খান বলেন, ‘আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম; কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন ডলারের অবমূল্যায়ন ঠেকাচ্ছে? টাকা শক্তিশালী হলে ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।' দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, গত জুলাইয়ের ২ বছর আগে থেকেই আমরা সংস্কার নিয়ে কাজ করছি। এটা একটি চলমানপ্রক্রিয়া।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে