প্রতিবেদক, বিডিজেন

রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘আজ ভোরে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের অন্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।’
বুধবার ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে বলে জানান তিনি।
রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।
আজ বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
পরে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, আগামীকালের (বুধবার) মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আগে আমরা যেসব সুবিধা পেয়েছি, সেসব বহাল থাকবে। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা দুঃখিত। আমরা এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার প্রত্যাহার করে নিলাম। রানিং স্টাফ ভাইদের বলব, তারা যেন কাজে ফিরে যান।’
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।