বিডিজেন ডেস্ক

বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে এখন থেকে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আজ ১৫ অক্টোবর (বুধবার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে নির্দিষ্ট ফি জমা দিয়ে (অন-অ্যারাইভাল) ভিসা সুবিধা পেতেন।
ঢাকায় নিয়োজিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে। বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন ঢাকার গুলশান ২–এ অবস্থিত।
প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডবল এন্ট্রি ইটিএ ভিসা ইস্যু করা হয়। এই ভিসার ফি ২০ আমেরিকান ডলার বা প্রায় ২ হাজার ৫০০ টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে)। অনূর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য কোনো ফি লাগবে না।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।