logo
খবর

ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মে ২০২৬
Copied!
ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক
ছবি: বিকাশের সৌজন্যে

ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) নতুন প্রণোদনা নিয়ে এসেছে রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ। বিশ্বের যেকোনো দেশ থেকে রিয়ার মাধ্যমে পাঠানো রেমিট্যান্স বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করলেই মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়াও ন্যূনতম ২০ হাজার টাকা বিকাশে গ্রহণ করলে এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে অফার চলাকালে একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২৫ মে ২০২৬ পর্যন্ত।

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইতালি, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রিয়া মানি ট্রান্সফার বা এর অ্যাপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একবারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠানো সম্ভব।

এই উদ্যোগের লক্ষ্য হলো বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা। রিয়া থেকে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রবাসীর স্বজনেরা।

দেশের ১৯টি ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে টাকা তোলা যাচ্ছে।

ক্যাশ আউট ছাড়াও বিকাশের মাধ্যমে বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, শিক্ষা ফি প্রদানসহ নানা সেবা ঘরে বসেই গ্রহণ করা যাচ্ছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে