logo
খবর

পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক, বিডিজেন২৩ জুলাই ২০২৫
Copied!
পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর কাজে ব্যত্যয় হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার) বলেছেন, 'আমার নিয়োগকর্তা আছেন, তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব।'

আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি।'

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শিক্ষাসচিবকে উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্তে অপসারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অপসারণ করা হয়েছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।'

'আমার পদত্যাগ চাওয়া হয়েছে। তবে আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তবে আমার নিয়োগকর্তা আছেন, তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরার কিছু নেই। আমার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই,' বলেন শিক্ষা উপদেষ্টা।

এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া মোটেও সঠিক না। যে ধরনের প্ল্যান করতে হয়, রোলব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো। কিন্তু সঙ্গত কারণে আগে নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ওই দিন বিকেলেই মঙ্গলবারের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার। শোকাবহ পরিস্থিতিতে কোনো কোনো কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মঙ্গলবারের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানানো হচ্ছিল। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় এই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগসহ কয়েকটি দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে-বাইরে বিক্ষোভ করে বিপুলসংখ্যক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬