logo
খবর

হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠাতে কনস্যুলেট কাজ করছে: বাংলাদেশ দূতাবাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ এপ্রিল ২০২৬
Copied!
হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠাতে কনস্যুলেট কাজ করছে: বাংলাদেশ দূতাবাস
জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে মায়ামিতে নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট আমেরিকা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দূতাবাস, কনস্যুলেট ও মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমেরিকান তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি সর্বোচ্চ পর্যায়ের হত্যা মামলা (ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস) দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে তদন্ত-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি পরিবারের সঙ্গে সমন্বয় করবে মর্মে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মায়ামির বাংলাদেশ কনস্যুলেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে চলমান তদন্ত-অনুসন্ধানকারী ও অন্য আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমের সঙ্গেও দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।”

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) হিলসবরো কাউন্টি পুলিশ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি।

তবে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে গতকাল রোববার জানানো হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে একটি মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। সেটি বৃষ্টির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬