logo
খবর

লক্ষ্মীপুরে পুলিশকে মারধর করে অভিযুক্তকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
লক্ষ্মীপুরে পুলিশকে মারধর করে অভিযুক্তকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর থানা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এজাহারভুক্ত অভিযুক্ত মো. বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর আজকের পত্রিকার।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার আহত পুলিশ কর্মকর্তা ছাদেকুল ইসলাম বাদী হয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলা করেন।

সদর থানা উপপরিদর্শক ছাদেকুল ইসলাম, হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন, কনস্টেবল ইকবাল হোসেনসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদী হয়ে ২৬ নভেম্বর সদর থানায় পারিবারিক বিরোধে মারামারির ঘটনায় একটি মামলা করেন। ওই মামলায় একই ইউনিয়নর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনকে প্রধান করে ৯ জনকে অভিযুক্ত করা হয়। ওই অভিযুক্ত বেলাল হোসেন ভবানীগঞ্জের শরীফপুর এলাকার আছিয়ার মার্কেটের নিজাম উদ্দিনের ফার্মেসিতে অবস্থান করছিলেন।

এ খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক ছাদেকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে ধরতে অভিযানে যায়। এ সময় বেলাল হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে ৭০–৮০ জন লোক জড়ে হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ৩ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে