logo
খবর

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

প্রতিবেদক, বিডিজেন১৪ আগস্ট ২০২৫
Copied!
টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার
টিকটকার প্রিন্স মামুন। ছবি: সংগৃহীত

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, ‘আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর লায়লা জানিয়েছেন, ‘মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’

এর আগে ২০২৪ সালের জুন মাসে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেয়।

প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তাঁর পরিচিতি এবং জনপ্রিয়তা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে