বিডিজেন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম। বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার পুলিশ সদর দপ্তরে বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন আইজিপির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সেখানে নতুন আইজিপিকে পুলিশের একটি দল গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায়।
২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার বাহারুলকে নিয়োগ দেয়। তাঁর চুক্তির মেয়াদ দুই বছর। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তার কর্মজীবন বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন। এ ছাড়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনের মতো দেশে ফিল্ড মিশনে অংশ নেন।
২০২০ সালে সক্রিয় চাকরি থেকে অবসর নেন বাহারুল।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ অগাস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে।
পরবর্তীতে পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বর্তমানে কারাবন্দী।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।