logo
খবর

আজ পয়লা বৈশাখ, স্বাগত ১৪৩২

প্রতিবেদক, বিডিজেন১৪ এপ্রিল ২০২৫
Copied!
আজ পয়লা বৈশাখ, স্বাগত ১৪৩২
ছবি: সংগৃহীত

আজ সোমবার বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা। গতকাল রোববার চৈত্রের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে ইতি হয়েছে একটি বছরের_১৪৩১ সনের। আজ নতুন সূর্য উদিত হয়ে জানিয়ে দিল—বিদায় ১৪৩১, স্বাগত ১৪৩২। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। বাঙালির জীবনে বৈশাখ মাসের এই প্রথম দিনটি কেবল বর্ষ শুরুর সূচনা দিনেই সীমিত নয়। পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, একটি নতুন সূচনা। এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি। নতুন বছরের নতুন দিনটি উদ্‌যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে।

নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিস্তার ঘটেছে বৈশাখী উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপনের উৎসব আয়োজন করছেন। ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্‌যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।

নতুন বছরকে বরণ করে নিতে বরাবরের মতো এবারও প্রস্তুত বাংলাদেশ। ইতিমধ্যে চৈত্রসংক্রান্তি দিয়ে বর্ষবিদায়ের আয়োজন শুরু হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তা মাতে তাদের নিজেদের উৎসবে। এবার তাই সরকারিভাবেই বর্ষবরণে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক আয়োজন করা হয়েছে। বাঙালির আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে অন্য জাতিসত্তাগুলোও।

রমনা বটমূলে ‘বাংলা বর্ষবরণ ১৪৩১’ অনুষ্ঠানে ছায়ানটের পরিবেশনা। ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৪। ছবি–সংগৃহীত
রমনা বটমূলে ‘বাংলা বর্ষবরণ ১৪৩১’ অনুষ্ঠানে ছায়ানটের পরিবেশনা। ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৪। ছবি–সংগৃহীত

‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনার বটমূলে ‘এসো, এসো, এসো হে বৈশাখ’—এই আগমনী গানে নতুন বছরকে আবাহন করবে।

রোববার সকালে রমনা বটমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, এ বছর কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স মোতায়েন থাকবে, সঙ্গে থাকবে র‍্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও কাউন্টার টেররিজম ইউনিট। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, চারুকলার শোভাযাত্রা ও অন্য আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটে থাকবে সিসি ক্যামেরা, ডগস্কোয়াড, ভিডিও ও ড্রোন ক্যামেরা। বসানো হবে পর্যবেক্ষণ টাওয়ার, রুফটপে মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে