logo
খবর

বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে ‘সমঝোতার’ চিন্তায় বাংলাদেশ

ফিন্যান্সিয়াল টাইমস১২ জুন ২০২৫
Copied!
বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে ‘সমঝোতার’ চিন্তায় বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে বাংলাদেশ। পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলায় সমঝোতা একটি বিকল্প হতে পারে।

আন্তর্জাতিক পর্যায়ে মামলা পরিচালনার জন্য প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যের কথাও জানান তিনি। এই অর্থ দিয়ে আগামীর বিচারিক লড়াই চালানো হবে, যার লক্ষ্য—বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা।

গত আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে শেখ হাসিনার সরকারকে অপসারণের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, শেখ হাসিনার শাসনামলে সরকারঘনিষ্ঠ ব্যক্তিরা কয়েকশ বিলিয়ন ডলার দেশের বাইরে নিয়ে গেছেন।

যুক্তরাজ্যে সফরের আগে ঢাকায় এক সাক্ষাৎকারে গভর্নর আহসান মনসুর বলেন, পাচারের অভিযোগ ও তার প্রকৃতির ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তাঁর ভাষায়, ‘যদি অপরাধের মাত্রা অপেক্ষাকৃত হালকা হয়...তাহলে আমরা দেওয়ানি মামলার পথে যাব এবং সেই প্রক্রিয়ায় আর্থিক সমঝোতাও হতে পারে।’ তবে কারা এই সমঝোতার আওতায় আসতে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম বলেননি তিনি।

ইউনূস সরকার ইতিমধ্যে ১১টি উচ্চ অগ্রাধিকারভুক্ত মামলার তদন্ত শুরু করেছে, যার অনেকগুলোই শেখ হাসিনাসহ রাজনৈতিকভাবে সংযুক্ত প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। কিছু ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই জব্দ করা হয়েছে এবং বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পাচার হওয়া সম্পদ ফেরত আনার চেষ্টা চলছে।

যুক্তরাজ্যে সফরকালে ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, এই প্রচেষ্টায় যুক্তরাজ্য সরকারের ‘আরও আন্তরিক সমর্থন’ প্রয়োজন। তাঁর ভাষায়, ‘এটা চুরি হওয়া টাকা। যুক্তরাজ্য সরকারের উচিত—আইনগতভাবেই নয়, নৈতিকভাবেও—এই অর্থ উদ্ধারে সহযোগিতা করা।’

চলতি অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। মনসুর, যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা, বলেন, সাবেক শাসকগোষ্ঠী ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণে নিয়ে ভুয়া ঋণের মাধ্যমে এবং সরকারি অবকাঠামো প্রকল্পে দুর্নীতির মাধ্যমে এসব অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে।

তবে ইউনূস সরকারের সমালোচকেরা বলছেন, এই দুর্নীতিবিরোধী অভিযানের আড়ালে পুরোনো শাসকদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে। গত মাসে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। ইউনূস সম্প্রতি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন হবে।

আহসান মনসুর বলেন, তাদের টিম লিটিগেশন ফান্ডিং সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব সংস্থা আইনগত খরচ বহন করে এবং মামলায় প্রাপ্ত ক্ষতিপূরণ বা সমঝোতার নির্দিষ্ট অংশ পায়, অথবা মামলায় জয়ী হলে আগেই নির্ধারিত একটি অর্থ লাভ করে।

‘আমরা লিটিগেশন ফান্ডিং নিয়ে ভাবছি এবং ইতিমধ্যে খুব ইতিবাচক সাড়া পেয়েছি’, বলেন মনসুর। ‘আমরা চাই, যতটা সম্ভব এই খাতের ব্যয় এসব ফান্ডারদের মাধ্যমেই মেটানো হোক।’

অস্ট্রেলিয়াভিত্তিক লিটিগেশন ফান্ডার অম্নি ব্রিজওয়ে (Omni Bridgeway) জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে তাদের প্রতিনিধি দল ঢাকায় গিয়ে গভর্নর মনসুর এবং ১৬টিরও বেশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সংস্থাটির এনফোর্সমেন্ট ব্যবস্থাপনা পরিচালক ভিয়েগার উইলিঙ্গা বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের সমর্থনে, বিশেষত বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে অনাদায়ী ঋণ পুনরুদ্ধারে অর্থায়ন ও ব্যবস্থাপনা করতে আমরা আগ্রহী।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে